মাসুদ পারভেজ নির্জন | ১১:২৬ পিএম, ২০২১-০১-২২
তিন মাস পূর্বে ভবঘুরে হয়ে বাড়ি হারিয়ে ফেলেন পটুয়াখালী ধানখালী ইউনিয়নের মনসুর গাজীর মানসিক প্রতিবন্ধী ছেলে আসিফ গাজি।
পরনে নোংরা কাপড় ও এলোমেলো চুলে ভবঘুরে হয়ে রাঙামাটি পাহাড়িকা কাউন্টারে এসে ঘোরাফেরা করলে আচরন-ভঙ্গি নজর কাড়ে সাইমিন রেস্টুরেন্ট সংলগ্ন আরগন ফার্মেসীর মালিক মামুনের।
দীর্ঘসময় পর্যবেক্ষন করে মানসিক প্রতিবন্ধী বুঝতে পেরে অভুক্ত আসিফকে খেতে দিয়ে আশ্রয়ের ব্যবস্থা করে দেই মামুন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মানসিক প্রতিবন্ধী আসিফের ছবি ছাড়ার তিন মাস পেরিয়ে গেলে অবশেষে ডাচ বাংলা ব্যাংকের রাঙামাটি শাখার এজেন্ট কাজী আহমেদ রাব্বী ও রাঙামাটি জেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক তাজুল ইসলাম রাজু পটুয়াখালী জেলা পুলিশের পেজে যোগাযোগ করলে বিশ মিনিটের মধ্যেই পটুয়াখালী জেলা পুলিশ প্রতিবন্ধী আসিফ গাজীর চাচা আনোয়ার গাজীর সাথে যোগাযোগ করে জানিয়ে দিলে শুক্রবার রাঙামাটি এসে মামুন কাজী আহমেদ রাব্বী ও তাজুল ইসলাম রাজু প্রতিবন্ধী আসিফকে তার চাচার হাতে তুলে দেয়।
এসময় প্রতিবন্ধী আসিফের চাচা আনোয়ার গাজী পটুয়াখালী জেলা পুলিশ ও আরগন ফার্মেসীর মালিক,কাজী আহমেদ রাব্বী ও তাজুল ইসলাম রাজুকে তিন মাস যতœ করার জন্য কৃতজ্ঞতা জানায়।
বিদায়ীকালে আরগন ফার্মেসীর মালিক মামুন অশ্রুসিক্ত নয়নে বিদায় জানায়।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited